নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বায়ো বাবল প্রটকলের কারণে বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজের দলে নেই অতিরিক্ত খেলোয়াড়। নেই নতুন করে কাউকে দলে নেয়ার সুযোগও। এরই মাঝে দলের প্রায় ৩-৪ জন খেলোয়াড় রয়েছে চোট সমস্যা। প্রথম ম্যাচে মুস্তাফিজ রহমানের খেলা নিয়ে ছিল জোর শঙ্কা। চোটে ভুগছেন সাকিব আল হাসান এবং সৌম্য সরকারও।
স্বভাবতই প্রশ্ন উঠছে, প্রথম ম্যাচে কি খেলতে পারবেন তারা? জানা গেছে এই সকল ক্রিকেটারদের চোট থাকলেও গুরুতর না। বিষয়টি আস্বস্ত করেছেন বিসিবির কয়েকজন কর্তা।
এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে বলেন, “জিম্বাবুয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলে এক মাসের লম্বা সফর ছিল। এতে কারো না কারো একটু শারীরিক সমস্যা দেখা দিতেই পারে। তবে তা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।”
একই কথা বলেছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানান, আমার জানামতে, চিন্তিত হওয়ার কিছু মতো কোন ইনজুরি নেই।
এদিকে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, “ক্রিকট বোর্ডের ডাক্তার দেবাশীষ চৌধুরীর জানিয়েছেন,আমার মনে হয় না দলে সে অর্থে কোনো ইনজুরড ক্রিকেটার আছে। ইনজুরড ক্রিকেটারকে তো আর হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হতো না। মোস্তাফিজের অ্যাংকেলে আর সৌম্যর থাইতে একটু ব্যাথা আছে। সেটা সব দলেরই কম বেশি থাকে।”
