কোয়ারেন্টাইন শেষে কাল অনুশীলনে নামবে দুই দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

রবিবার সকালে বাংলাদেশ দল ও বিকালে সফরকারী অস্ট্রেলিয়া দল টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে অনুশীলনে নামবে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী অনুশীলনে নামবে ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অনুশীলন করবে টাইগাররা।

দিনের শেষভাগে বিকালে ৪ টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০ পর্যন্ত অনুশীলন করবে সফরকারী অস্ট্রেলিয়া। ফ্লাডলাইটের আলোয় প্রথমবার অনুশীলন করবে অজিরা। ৩১ জুলাই (শনিবার) এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তা নিশ্চিত করা হয়।

বিসিবি থেকে জানানো হয়, ‘দ্বিতীয় দিনের প্রথম সেশনে অনুশীলন করবে অস্ট্রেলিয়া। সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত অনুশীলন শেষে সেদিন বিকালের অংশে ৪ টা থেকে ৭ঃ৩০ পর্যন্ত ফ্লাডলাইটের আলোতে অনুশীলন করবে টাইগাররা।

জিম্বাবুয়ে সিরিজ শেষে দেশে ফেরার পরই হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয় টাইগারদের। একই দিন বিকালে দেশে আসা মাত্রই বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয় অজিদের। প্রথম করোনা টেস্টের রিপোর্টে উভয় দলের খেলোয়াড়রাই নেগেটিভ এসেছে।

৩ আগস্ট থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে পাঁচ টি-টোয়েন্টি। ৩,৪,৬,৭ ও ৯ তারিখ যথাক্রমে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »