নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পরিচালনার জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে দায়িত্ব পালনের জন্য যারা সুযোগ পেয়েছেন তাদের সবাই বাংলাদেশি।
প্রথম টি-টোয়েন্টিঃ (৩ আগস্ট)
সিরিজের প্রথম ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল।টিভি আম্পায়ার থাকবেন ও তানভীর আহমেদ। রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল।
দ্বিতীয় টি-টোয়েন্টি (৪ আগস্ট)
সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৪ আগস্ট। এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল এবং শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত । এই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল।
তৃতীয় টি-টোয়েন্টিঃ (৬ আগস্ট)
সিরিজের তৃতীয় ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল।টিভি আম্পায়ার থাকবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল।
চতুর্থ টি-টোয়েন্টিঃ (৭ আগস্ট)
সিরিজের চতুর্থ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। টিভি আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ। রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
পঞ্চম টি-টোয়েন্টিঃ (৯ আগস্ট)
সিরিজের শেষ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তানভীর আহমেদ । টিভি আম্পায়ার থাকবেন গাজী সোহেল। রিজার্ভ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল।
প্রতিটি ম্যাচেই ম্যাচ ফেফারির দায়িত্বে থাকবেন আইসিসির ম্যাচ রেফারি বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল।
