নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্যারিবিয়দের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন পাকিস্তানি ব্যাটসম্যান আজম খান। দীর্ঘদেহি এই ব্যাটসম্যান মাথায় আঘাত পান। ফলে তার খেলা হচ্ছেনা আগামী দুই ম্যাচ। পঞ্চম ম্যাচে খেলতে পারবেন কিনা সেটাও এখনও নিশ্চিত না।
টেস্ট ও টি টুয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তান দল। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৯ ওভার কমিয়ে আনা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করার পরেই আবার বৃষ্টি শুরু হয়, ফলে পাকিস্তানের আর ব্যাটিং করা হয়নি।
২৮ জুলাই প্রথম ম্যাচের পরে দ্বিতীয় ম্যাচটি আজ (৩১ জুলাই)। এই ম্যাচের আগে অনুশীলনে মাথায় আঘাত পান আজম। পরে তাকে হাসপাতালে নিয়ে নিউরোসার্জনকে দেখানো হয়। চিকিৎসক পরামর্শ দেন আগামী ২৪ ঘণ্টা আজমকে পর্যবেক্ষণে রাখতে হবে। ফলে টানা দুই দিন ৩১ জুলাই ও ১ আগস্টের দুইটি ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া।
সিরিজের শেষ ম্যাচটি খেলা নিয়েও শংকা রয়েছে। শেষ ম্যাচের আগের আজমের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে যে তিনি ম্যাচটি খেলতে পারবেন কিনা।
প্রসঙ্গত, ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান পাকিস্তানের খ্যাতনামা ক্রিকেটার মঈন খানের ছেলে। গত জুন মাসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতে আজমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এখন পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২ ইনিংস ব্যাট করে সংগ্রহ করেছেন ৬ রান।
