আফিফ ও সোহানের পরিপক্বতা দেখে মুগ্ধ প্রিন্স

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দীর্ঘ ৩ বছর পর আবারো জাতীয় দলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে আফিফ হোসেন ধ্রুব গত দুই বছর ধরেই রয়েছেন দলের সাথে। তাদের দুজনকে দেখে বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স মুগ্ধ হয়েছেন।

কয়েকবছর পর সুযোগ পেয়েই ৩৯ বলে অপরাজিত ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সোহান। সোহানের সেই ইনিংস সত্যিই দেখার মতো ছিল, সাহসী ব্যাটিংয়ের এক দারুণ উদাহরণ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আফিফ ও সোহানকে কাছে থেকে দেখেছেন প্রিন্স। বর্তমানে দলের নিয়মিত মুখ আফিফ ও সোহানকে খুবই সাহসী ক্রিকেটারের তকমা দিয়েছেন এই কোচ।

ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,’‘আফিফ ও সোহানকে দেখে আমি মুগ্ধ হয়েছি। তারা খুবই সাহসী। বিশেষ করে আফিফ, পরিস্থিতি অনুযায়ী শান্ত থেকে খেলতে পারে। সাদা বলের ক্রিকেটে এখন তাদের অনেক কিছু দেওয়ার আছে। আমার মনে হয় শামীমও আফিফ এবং সোহানের মতোই। সেও সাহসী খেলোয়াড়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »