নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে প্রথম স্বস্তির খবর পেল উভয় দল। কোয়ারেন্টিনে থাকা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সকল ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। এরপর আর একটি পরীক্ষায় ফল নেগেটিভ এলে অনুশীলনে নামতে আর কোনো বাধা থাকবে না দল দুটির।
ওয়েস্ট ইন্ডিজ থেকে অস্ট্রেলিয়া দল ২৯ জুলাই ঢাকা পৌঁছায়, বিকালে। ঢাকা পৌছেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে যায় তারা কারণ করোনায় আক্রান্ত যদি দুই দলের কোনো এক সদস্য হন তখন হুমকির মুখে পড়বে সিরিজ।
