আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিলেন স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। বেন স্টোকস তাঁর মানসিকভাবে ভালো থাকার ওপর গুরুত্ব দিচ্ছেন এবং এই সময় তাঁর চোট পাওয়া আঙুলের বিষয়ও গুরুত্ব দিচ্ছেন। ফলে ভারতের বিপক্ষে সিরিজে তাঁকে দেখা যাবেনা।

আগামী সপ্তাহেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হবে। তার আগে ইসিবি জানিয়েছে, বেন স্টোকস ওই সিরিজের আগে ইংল্যান্ডের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি এক্ষেত্রে মানসিকভাবে চাঙ্গা থাকার ওপর গুরুত্ব দিয়েছেন। আঙুলে চোট পেয়েছিলেন বেন স্টোকস। চলতি মাসের গোড়ায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার পর থেকে ওই চোট সম্পূর্ণ সারেনি। বিরতির সময় আঙুলের চোট সারানোর দিকটিও অগ্রাধিকার দেবেন তিনি।

ইংল্যান্ড ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস বলেছেন, নিজস্ব অনুভূতি ও ভালো থাকার বিষয়ে খোলাখুলি কথা বলতে আদৌ ইতস্তত করেন না স্টোকস। তিনি আরও বলেন, খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকার বিষয়টিই তাঁদের কাছে অগ্রাধিকারের বিষয়। সর্বোচ্চ পর্যায়ে খেলোয়ার জন্য খেলোয়াড়দের ওপর সবসময়ই থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ও চলতি অতিমারীর পূর্বে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তিনি আরও বলেছেন, অতিমারীর সময়ে দীর্ঘ সময় পরিবারের বাইরে থাকা ও বিধিনিয়মের মধ্যে থাকাটা খুবই চ্যালেঞ্জিং। গত ১৬ মাস ধরে এই পরিবেশের বোঝা ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে এবং তা প্রত্যেকের ভালো থাকার ক্ষেত্রেই একটা বড় প্রভাব ফেলেছে। তিনি বলেছেন, যতটা সময় দরকার তা বেনকে দেওয়া হবে। আগামী ভবিষ্যতে ফের তাঁকে ইংল্যান্ডের হয়ে খেলতে দেখা যাবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »