রাজস্থান রয়্যালসের মালিকানায় বার্বাডোজ দল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল বার্বাডোজ ট্রাইডেন্টসের সিংহভাগ মালিকানা কিনে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের ফ্র্যাঞ্চাইজি। সেই কারণে আগামি আসর থেকে বার্বাডোজ ট্রাইডেন্টস নামে দলকে দেখা যাবে না। নতুন নাম বার্বাডোজ রয়্যাল হিসেবে দেখা যাবে এই দলকে।

রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি ‘দ্যা রয়্যালস স্পোর্টস গ্রুপ’ এর প্রধান মনোজ বাদাল জানিয়েছেন, তারা বার্বাডোজের ৮০ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন। আইপিএল বাদেও তারা বিশ্ব জুড়ে রয়্যাল ব্রান্ডটিকে ছড়িয়ে দিতে চান। যে কারণে বার্বাডোজের পূর্বের মালিক ভারতীয় ব্যবসায়ী মনিষ প্যাটেলের কাছে দলটির মালিকানা কিনে নিয়েছেন।

বাদাল বলেন, ‘রয়্যাল ব্রান্ড তৈরির পেছনে সবথেকে বড় ধারণা হলো বিশ্বজুড়ে নেটওয়ার্ক স্থাপন করা যেটা আমরা বহু বছর ধরে গড়ে তোলার চেষ্টা করছি। এটা আমাদের জন্য খবুই ভালো একটি সুযোগ ছিল। দ্বিতীয়ত বিশ্ব জুড়ে বিভিন্ন স্থানে ভক্তদের রয়্যালস দলকে সমর্থন দেবার সুযোগ তৈরি করে দেবে। তৃতীয়ত ক্রিকেটের দিক তেকে আমরা চেষ্টা করেছি নতুন কিছু করতে।’

বাদাল আরো জানিয়েছেন, সিপিএলের ফ্র্যাঞ্চাইজি কেনার ব্যাপারে তাদের সাহায্য করেছে ‘রেডবার্ড ক্যাপিটেলস পার্টনার’। যুক্তরাষ্ট্রে ভিত্তির এই কোম্পানিটি সম্প্রতি আইপিএলে রাজস্থান রয়্যালসের ১৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। একই সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল এবং বোস্টন রেড সক্সের সিংহভাগ মালিক।

অবশ্য আইপিএল ফ্র‍্যাঞ্চাইজি কোনো দল এই প্রথমই সিপিএলের দলের মালিকানা নেয়নি। এর আগেও কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব ফ্র‍্যাঞ্চাইজি সিপিএলের ফ্র‍্যাঞ্চাইজির মালিকানা অংশ কিনে নেয়। তবে আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে থাকা কুমার সাঙ্গাকারা বার্বাডোজ রয়্যালসেরও প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বলে জানান প্রতিষ্ঠানটির মালিক।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »