বাংলাদেশ সফরে নেতৃত্ব দিবেন ওয়েড আশাবাদী ফিঞ্চ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ইনজুরির কারনে বাংলাদেশ সফর থেকে বাদ পরলেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। দলের নিয়মিত অধিনায়ককে ছাড়াই গত বৃহস্পতিবার বাংলাদেশে আসলেও এখনও অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। গণমাধ্যমের মতে, বাংলাদেশ সফরে অজিদের নেতৃত্ব দেয়ার দৌড়ে আছেন ৪ জন। তারা হলেন ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, ময়েসেস হেনরিক্স এবং অ্যালেক্স ক্যারি। তবে ফিঞ্চ আশাবাদী বাংলাদেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন ওয়েড। ক্রিকেট ডট কম ডট এইউ এই তথ্য নিশ্চিত করেছে ।

এদিকে সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। যেখানে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হার নিয়ে সফর শেষ করে অজিরা।

এই দুই সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার উপকারে আসবে বলে মনে করছেন তিনি ওয়েড। তিনি বলেন, ‘কেনসিংটন ওভালে উইকেট থেকে বোলাররা সহায়তা পেয়েছে। বাংলাদেশেও এমনটা হবে মনে হচ্ছে। তবে এটা বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো দিক। আপনি যতক্ষণ উইকেটগুলোতে না খেলছেন ধারণা পাবেন না। আপনি নিয়মিত খেললে রান বের করার পথ খুঁজে পাবেন।’

‘আমি ভাগ্যবান যে এমন উইকেটে খেলার অভিজ্ঞতা আছে। ভারতে খেলেছি, এছাড়া উপমহাদেশেও খেলেছি। রান কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা আছে। এখানে আপনি অস্ট্রেলিয়ার উইকেটে যেমন খেলেন সেভাবে খেললে সফল হবেন না। আমি মনে করি গত কয়েক ম্যাচে আমরা সেটা বুঝতে পেরেছি এবং এটা একটা ইতিবাচক দিক’ আরও যোগ করেন অজি এই ওপেনার।

বৃহস্পতিবার বাংলাদেশে পৌছে এই মুহূর্তে তিন দিনের কোয়ারেন্টাইন পালনে করছে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারসহ স্টাফরা। ৩ আগস্ট শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট।

একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে ২০১৭ সালে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অজিরা। এরপর ২০২০ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি থাকলেও সফরটি বাতিল করে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »