সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরে যাবে প্রোটিয়ারা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষদিকে শ্রীলঙ্কা সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। সেপ্টেম্বরে শুরু হবে তিনটি করে ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।

আজ শুক্রবার (৩০ জুলাই) দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ৪ ও ৭ সেপ্টেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে।

ওয়ানডে সিরিজ শেষেই টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বরে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই দেশে ফিরে যাবে প্রোটিয়ারা।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেটসি মোয়েস্কি বলেন,”টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আরও একটি সফর চূড়ান্ত হওয়ায় আমরা উচ্ছ্বসিত। উপমহাদেশের মাটিতে মানসম্পন্ন দলের বিপক্ষে খেললে বিশ্বকাপের ভালো প্রস্তুতি হবে। ঠাসা সূচির মধ্যে আমাদের খেলার সুযোগ করে দেওয়ায় শ্রীলঙ্কাকে ধন্যবাদ।’’

একনজরে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা দ্বিপাক্ষিক সিরিজের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু

২ সেপ্টেম্বর ১ম ওয়ানডে কলম্বো

৪ সেপ্টেম্বর ২য় ওয়ানডে কলম্বো

৭ সেপ্টেম্বর ৩য় ওয়ানডে কলম্বো

১০ সেপ্টেম্বর ১ম টি-টোয়েন্টি কলম্বো

১২ সেপ্টেম্বর ২য় টি-টোয়েন্টি কলম্বো

১৪ সেপ্টেম্বর ৩য় টি-টোয়েন্টি কলম্বো

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »