নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শ্রীলঙ্কা সফরে থাকার কারণে বর্তমানে ভারতীয় দল সেখানেই এখনো অবস্থান করছে। প্রথমে ক্রুনাল এবার আরও দুই সদস্যের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে। বর্তমানে তারা দুইজনই আইসোলেশনে রয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষ হলেও ভারতীয় দল এখনও শ্রীলঙ্কায় অবস্থান করছে। করোনা পজিটিভ হিসেবে শনাক্ত দুই ক্রিকেটার হলেন যুযবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতম। দুই ক্রিকেটার পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার আগেই গতকাল রাতে শ্রীলঙ্কা-ভারত দ্বিপাক্ষিক সিরিজ সমাপ্ত হয়েছে।
