অস্ট্রেলিয়া যুব দলের দায়িত্বে পেইন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আগামী বছরের শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৪তম আসর। দিনক্ষণ চূড়ান্ত না এখনো। তবে তরুণদের এই বৈশ্বিক আসরকে সামনে রেখে এখন থেকেই অজি যুবাদের প্রস্তুত করে নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যে কারণে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইনকে যুব দলের কোচিং স্টাফের সঙ্গে অর্ন্তভূক্ত করা করেছে অজি বোর্ড।

আগামী আগস্টের প্রথমে অজি যুবা দলের পরামর্শক হিসেবে যোগ দেবেন পেইন। মূলত পেইনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুবাদের প্রস্তুত করাই অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য। পেইনের কোচিংয়ে যুবাদের দারুণ সম্ভাবনা দেখছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ন্যাশনাল ট্যালেন্ট অ্যান্ড পাথওয়েজ ম্যানেজার গ্রাহাম ম্যানুউ।

তিনি বলেন,’‘পেইনের সংশ্লিষ্টতা আরো ইঙ্গিত দেয় যে, ৩৬ বছর বয়সী এই ক্রিকেটারকে এক সময় কোচের ভূমিকায় দেখা যেতে পারে। সে যখন গ্রাফস জোড়া তুলে রাখবে ডেভেলোপমেন্ট দলের সঙ্গে তাকে দেখা যেতে পারে।’’

ম্যানুউ আরো বলেন,’‘আমরা জানি তিনি প্রতিভা শনাক্তকরণ এবং প্রতিভা ব্যবস্থাপনায় গভীর আগ্রহ খুঁজে পেয়েছেন। তিনি স্পষ্টতই খেলার দিন অতিক্রম করে তার ভবিষ্যতের কথা ভাবছেন। এটা ভাল যে আমরা তাকে সমর্থন করার সুযোগ পেয়েছি। তিনি তার লেভেল-থ্রি, বা উচ্চ-পারফরম্যান্স কোচের স্বীকৃতি গ্রহণ করেছেন যাতে তিনি এই প্রক্রিয়াটি শুরু করছেন। এটি তাকে কী ঘটছে তা দেখার সুযোগ দেয় এবং ডারউইনের সাথে জড়িত অন্যান্য কোচদের কাছ থেকে কিছুটা শিখতে পারে। এর অর্থ এই যে তিনি অস্ট্রেলিয়ান দলের কেবল বর্তমান খেলোয়াড় নয়, ভবিষ্যতের খেলোয়াড়দের কাছ থেকেও সেসব আচরণ ও মূল্যবোধ আশা করে, সেটার ক্ষেত্রে পেইন অবদান রাখতে পারেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »