পান্ডিয়াকে নিয়ে ক্রিকেট ভক্তদের হাস্যরস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ খেলার আগে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া বলেছিলেন তাদের দলটি দ্বিতীয় সারির দল না। তার দাবি, ভারত এরকম আরও দুইটি (মোট চারটি) স্কোয়াড গড়তে পারবে, যারা যেকোনো টুর্নামেন্ট জিতার ক্ষমতা রাখে। কিন্তু, এক সপ্তাহ না যেতেই মুদ্রা ওপিট দেখা হয়েগেছে। কঠিন বাস্তবতা দেখতে পেলেন এই ভারতীয় ক্রিকেটার।

হার্দিক বলেছিলেন, ‘দলে আমাদের কার কী ভূমিকা আছে সেটা আমরা পরিষ্কারভাবেই জানি। মূল দলেও এই একই ব্যাপার। আমাদের দলে এখন অনেক প্রতিভাবান ক্রিকেটার, ভারত এখন তৃতীয় কিংবা চতুর্থ দলও বানাতে পারবে। আমার বিশ্বাস, ভারতের তৃতীয় কিংবা চতুর্থ দলেরও যেকোনো টুর্নামেন্ট জেতার সামর্থ্য আছে।’

করোনাভাইরাসের প্রভাবে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচের আগেই শ্রীলঙ্কা সফররত স্কোয়াডের মূল খেলোয়াড়দের পায়নি ভারত। সিরিজের পরবর্তী দুইটি ম্যাচে অভিষেক হয়েছে ভারতের ৫ জন নতুন ক্রিকেটারের। শুধু তাই নয়, একাদশে নিতে হয়েছে একজন নেট বোলারকেও। তবে, আইপিএল খেলা সবকজন ক্রিকেটারই বর্তমান শ্রীলঙ্কা দলের ক্রিকেটারদের চেয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অনেকটাই বেশি অভিজ্ঞ। তবুও, খেলে উঠতে পারেননি ভারত। দুই ম্যাচের বাজে পারফর্ম করে সিরিজ হেরেছে শিখর ধাওয়ানের দল।

ভারতের এই করুণ পরিণতির পরে নিজের অতি আত্মবিশ্বাসী মন্তব্যের জন্য পান্ডিয়াকে হাসির খুরক বানিয়ে নিয়েছেন ক্রিকেট সমর্থকরা। বেশির ভাগ পাকিস্তানি সমর্থকদেরই এই হাস্যরস করতে দেখা যাচ্ছে। তবে সেই তালিকায় ভারতীয়রাও যে নেই তা কিন্তু নয়। কেউ কেউ বলছেন, ভারত তাদেরকে ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রমাণ করার ব্যর্থ চেষ্টা করেছে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেলেও তৃতীয় ম্যাচে তারা হেসেখেলেই সহজে জিতে যায় সাগরপাড়ের দলটি। ভারতের বিপক্ষে ১৩ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ জয় করে লঙ্কানরা। অপরদিকে ৮টি টি-টোয়েন্টি সিরিজ অপরাজিত থাকার পরে হারের মুখ দেখল ভারত। হার্দিকের মন্তব্যের পরেই এসব ঘটনা ঘটায় তামাশার পাত্র হয়ে গেলেন এই ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »