নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টিভি দর্শকদের জন্য খেলাধুলার রঙকে অনেকাংশেই বদলে দিয়ে ভিন্ন মাত্রা যোগ করেন ধারাভাষ্যকাররা। দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে থাকছেন মোট ৫ জন ধারাভাষ্যকার।
বহুল প্রতীক্ষিত এই সিরিজে ৩ জন বাংলাদেশি ধারাভাষ্যকারের পাশাপাশি দায়িত্ব পালন করবেন আরো ২ জন বিদেশি ধারাভাষ্যকার। তবে এই সিরিজে থাকছে না কোনও অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার। এছাড়া সিরিজ সম্প্রচারের দায়িত্বে থাকছে রিয়েল ইমপ্যাক্ট।
অস্ট্রেলিয়া সরকারের কোয়ারেন্টিন নীতিমালা আর কঠোর নিয়মকানুনের কারণেই বিদেশ সফরে যাচ্ছেন না অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকাররা।
একনজরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের ধারাভাষ্য প্যানেলঃ
১. আতাহার আলী খান (বাংলাদেশ)
২. শামীম আশরাফ চৌধুরী (বাংলাদেশ)
৩. মাজহার উদ্দিন অমি (বাংলাদেশ)
৪. আঞ্জুম চোপড়া (ভারত)
৫. পারভেজ মাহরুফ (শ্রীলঙ্কা)
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিন খেলতে ঢাকায় পৌছেছে অজিরা। এরপর তিন দিনের কোয়ারেন্টাইন শেষে ৩ আগস্ট বাংলাদেশের৷ বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে অজিরা।
৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ। তারপর একদিন বিরতি। আবার ৬ ও ৭ আগস্ট পরপর দুদিন আরও দুটি ম্যাচ। পরে ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট সফরের শেষ ম্যাচ। তবে আসন্ন সিরিজে অজিদের নেতৃত্বে কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি।
