‘পাকিস্তানের মর্যাদা ক্ষুণ্ণ করেছে ওয়েস্ট ইন্ডিজ’

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। এই সিরিজে ৫ টি ম্যাচ হবার কথা থাকলেও একেবারে শেষ মুহুর্তে সিরিজটি চার ম্যাচের করা হয়েছে।

এর আগে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজ দলের একজন সাপোর্টিং স্টাফের করোনা ভাইরাস ধরা পড়ে। যার ফলে স্থগিত করা হয় একটি ম্যাচ এবং নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি সিরিজটি।
আর ম্যাচ কমানো নিয়েই চটেছেন সাবেক পাক অধিনায়ক ইনজামাম উল হক।

নিজের ইউটিউবে এই সাবেক পাক অধিনায়ক বলেন, “আমি বুঝি না, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এমন একটা প্রস্তাব কীভাবে দিল আর পাকিস্তান ক্রিকেট বোর্ডই বা কীভাবে এই প্রস্তাবে রাজি হলো? করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সূচিতে বদল আনতে হয়েছে। সেটার সঙ্গে পাকিস্তান সিরিজের সম্পর্ক কোথায়?”

ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে সঠিক মর্যাদা করেনি উল্লেখ করে আরো বলেন, ” পাকিস্তান এমন অপমর্যাদার প্রস্তাবে রাজি হয়ে গেল এটি দেখে চরম অবাক হয়েছি। এগুলো আন্তর্জাতিক ম্যাচ। কোনো ক্লাব ক্রিকেট নয় যে বললেই সূচি পরিবর্তন করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের যদি কোনো ম্যাচ বাতিল করতেই হয় তাহলে অস্ট্রেলিয়া সিরিজে করতো। ওয়েস্ট ইন্ডিজ যা করেছে, তাতে পাকিস্তান ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »