নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন কুশাল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা। এ ছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলাকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শাস্তির সঙ্গে তাদের প্রত্যেককে সাড়ে ১৮ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে।
গেল জুন মাসে ইংল্যান্ড সফরে জৈব সুরক্ষা বলয় ভাঙার অপরাধে এই শাস্তি পাচ্ছেন তারা। সফর চলাকালীনই তাদের দেশে ফেরত পাঠানো হয়েছিলো সিরিজের মাঝপথেই।
দেশে ফেরার পর এই তিন ক্রিকেটারকে কারণ দর্শানোর নোটিশ ও চার্জশিট জারি করেছিল এসএলসি। গতকাল শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেই শুনানিতে তাদের এই শাস্তি দেয়া হয়েছে।
