নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পা পড়লো অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের।আজ বিকেল ৪:১১ মিনিটে বিশেষ একটি চাটার্ড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অজিরা।এই সফরে বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে অজিরা।
অনেক জল্পনা কল্পনার পর এই সিরিজ খেলতে শেষ অব্দী বাংলাদেশে পা রেখেছে অজিরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দপায় দপায় করোনার নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচণার পর, লম্বা শর্ত সাপেক্ষেই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া।
আজ বিকেল ৪:১১ মিনিটে অবতরণ করার অল্প কিছুক্ষনের মধ্যেই বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন সম্পূর্ণ করে এয়ারপোর্টের ৮ নাম্বার গেট দিয়ে সরাসরি টিম হোটেলের উদ্দেশ্যে যাত্রা করে অজিরা।বিমানবন্দরে পোঁছে পূর্ব শর্তানুযায়ী কোন গণমাধ্যমের মুখোমুখি হয়নি ক্রিকেটাররা।
হোটেলের পৌঁছে আজ থেকে টানা তিন দিন বিশেষ নিরাপত্তায় রুম কোয়ারেন্টিনে অবস্থান করবে ক্রিকেটাররা। ৩ দিনের কোয়ারেন্টিন শেষ করে আগামী ১ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলনে নামবে অজি ক্রিকেটাররা।
আগামী ৩ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে পর্দা উঠবে ৫ ম্যাচের টি-টিয়েন্টি এই সিরিজের। ৩ আগস্টের পর ৪ আগস্টই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে দুদল। ৫ আগস্ট একদিনের বিরতির পর আবারো ৬ ও ৭ আগস্ট টানা দুদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে দেখা যাবে না পূর্ন শক্তির অস্ট্রেলিয়া দলকে। স্মিথ,ওয়ার্নার,ফ্রিঞ্চ,ম্যাক্সওয়েল,ক্যামিন্স,স্টয়নিস,রিচার্ডসনদের মতো তারকা ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে দলটি।
উল্লেখ্য, ২০১৭ সালে সর্বশেষ বাংলাদেশে সফর করেছিল অজিরা। সেবার ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে শেষ করে খালি হাতে দেশে ফিরতে হয়েছিল সফরকারীদের। প্রায় ৪ বছর পর আবারো বাংলাদেশ সফরে অজিরা, তবে এবারের ফরম্যাট ভিন্ন! আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টুয়েন্টি ফরম্যাটে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে এবারের সফরে অজিরা খেলবে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।
