নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ জয় করে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ দল। কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে করে আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় ৯টা ১৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে সাকিব-মাহমুদউল্লাহরা।
দেশে ফেরার উদ্দেশ্যে বাংলাদেশ দল যাত্রা শুরু করে গতকাল বুধবার সকাল ৮টায়। হোটেল থেকে বিমানন্দরে পৌছে জিম্বাবুয়ের ডমিস্টিক ফ্লাইটে করে দুই ঘণ্টায় এসে পৌঁছায় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। এরপর সেখানে থেকে আজ সকালে সরাসরি ঢাকায় পা রাখে বাংলাদেশ দল।
ঢাকা পৌছে সরাসরি বাসায় না গিয়ে সবাই উঠেছেন হোটেলে। সেখানে ৩ দিনের জৈব সুরক্ষা বলয়ে থাকবেন সকল খেলোয়াড়রা। এরপরই অস্ট্রেলিয়া সিরিজের জন্য অনুশীলনে নামবেন।
