নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশে করোনা অতিমারি আকার ধারণ করেছে। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন রেকর্ড সংখ্যাক মানুষ। শহরের পাশাপাশি আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে গ্রামাঞ্চলেও।
করোনার উদ্বিগ্নতার সাথে যুক্ত হয়েছে ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব। ঢাকায় করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু জ্বরের রোগি। এমতাবস্থায় বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
ফেসবুকে তিনি সবাইকে সাবধানে থাকা এবং আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করার করার জন্য অনুরোধ জানিয়েছেন।
মুশফিক লিখেছেন, “বাংলাদেশের কোভিড এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সত্যিই চিন্তিত। আসুন আমরা সবাই যথাসাধ্য নিরাপদে থাকার চেষ্টা করি। আপনার প্রিয়জনদের জন্য প্রার্থনা করুন। কেবলমাত্র মহান আল্লাহই আমাদের বাঁচাতে পারেন ইনশাআল্লাহ। আশা করি তিনি শীঘ্রই আমাদের ক্ষমা করবেন।”
কদিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মুশফিকুর রহিমের বাবা এবং মা। যার ফলে জিম্বাবুয়ে সিরিজ শেষ না করেই দেশে ফিরেছিলেন মুশফিকুর। বর্তমান তার বাবা-মা দুজনেই ভালো আছেন। কিন্তু অস্ট্রেলিয়া দেয়া কঠিন বায়ো বাবল শর্তের কারণে অজিদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের।
