আফগান দলে ফিরলেন রশিদ খান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিতব্য আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান।ইনজুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে দলে ফিরছেন রশিদ খান। দল থেকে বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান। বাম গোঁড়ালির চোটের কারণে তারকা এই ওপেনার ওয়ানডে দল থেকে ছিটকে গেছেন।

টপ অর্ডার ব্যাটার আব্দুল মালিককে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাকা হয়েছে। এছাড়া সাতটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডারউইশ রাসুলিকেও আসন্ন ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো বিবেচনা করা হয়েছে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারণে সর্বশেষ ওয়ানডে সিরিজ মিস করা তারকা অল রাউন্ডার রশিদ খান প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন। মার্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয়ী সিরিজের বাকি দল একই আছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »