র‍্যাঙ্কিংয়ে উন্নতি রিয়াদ-সৌম্যর, পেছালেন মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) বোলারদের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।যেখানে আরো এক ধাপ পিছিয়ে বোলিং র‍্যাঙ্কিংয়ে পাঁচে অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ। ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে তিনি পিছিয়েছেন এক ধাপ। তবে ১২ ধাপ এগিয়েছেন ওপেনার সৌম্য সরকার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দাপুটে বোলিং করে পাঁচ ধাপ এগিয়ে দুইয়ে অবস্থান করছেন অজি পেসার জস হ্যাজেলউড। এদিকে সিরিজ সেরার পুরষ্কার জেতা মিচেল স্টার্ক ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে দশ ধাপ এগিয়ে অবস্থান করছে আট নম্বরে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ১১ উইকেট শিকার করে ৬৫২ রেটিং নিয়ে আটে আছেন তিনি। অপরদিকে, যথাক্রমে শীর্ষে অবস্থান করছেন ট্রেন্ট বোল্ট।

এদিকে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টিতে সেরা অবস্থানে আছেন নাইম (৩২)। ১২ ধাপ এগিয়ে ৩৪ নাম্বারে অবস্থান করছেন সৌম্য সরকার, তার সাথে একই জায়গায় আছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও। লিটন দাশ ৪৩, তামিম ইকবাল ৬৮ ও মুশফিকুর রহিম অবস্থান করছেন ৭৭ নম্বরে এছাড়া সাকিব আল হাসান আছে ৬২ নম্বরে।

মূলত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »