নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আশির দশকের শুরুতে থাকা সভাপতি কমডোর মুজিবুর রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৮১-৮২ সালে মুজিবুর ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সফল সংগঠকের পাশাপাশি তিনি একজন দক্ষ ক্রীড়াবিদও ছিলেন। ঢাকা লিগে ১৯৫১-৫২ মৌসুমে জিমখানার হয়ে শুরু করেছিলেন ক্রিকেট খেলা। ৬ বছর ক্রিকেট খেলার পর ১৯৫৭ সালে যোগ দেন পাকিস্তান নৌবাহিনীতে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর আবার ক্রিকেটে ফেরেন, সংগঠক হিসেবে।
১৯৭৬-৭৭ বাংলাদেশ দলের ম্যানেজার হয়ে কানাডা সফর করেন মুজিবুর। ১৯৭৯ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন তিনি। এরপর দায়িত্ব নেন সভাপতি হিসেবে। ক্রিকেটের বাইরে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন তিনি।
দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। ৭ বছর ক্যান্সারের সঙ্গে লড়ে শেষপর্যন্ত আর পেরে ওঠেননি বিসিবির সাবেক এই সভাপতি।
