নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টাইগারদের বিপক্ষে সফরকারী অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোর সময় চূড়ান্ত হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে দিবারাত্রির। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া সিরিজের প্রতিটি ম্যাচ বিকাল ৬টায় শুরু হবে।
আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। এক সপ্তাহের ব্যবধানে পাঁচটি ম্যাচ মাঠে গড়াবে।
আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল চারটায় বাংলাদেশে এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেটদল। এদিকে জিম্বাবুয়ে সফর শেষ করা বাংলাদেশ দল একই দিনে সকাল ৯টায় পা রাখবে ঢাকায়। দুই দলই ঢাকায় পৌঁছে সরাসরি করোনা সুরক্ষা বলয়ে প্রবেশ করবে
২০১৭ সালের পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তাদের শর্ত অনুযায়ী সিরিজের প্রতিটি ম্যাচই অভিন্ন ভেন্যুতে, অর্থাৎ ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১ম টি-টোয়েন্টি ৩ আগস্ট বিকাল ৬টা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
২য় টি-টোয়েন্টি ৪ আগস্ট বিকাল ৬টা, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৩য় টি-টোয়েন্টি ৬ আগস্ট বিকাল ৬টা, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৪র্থ টি-টোয়েন্টি ৭ আগস্ট বিকাল ৬টা, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
৫ম টি-টোয়েন্টি ৯ আগস্ট বিকাল ৬টা, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
