নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। বিপর্যস্ত জনজীবন থেকে সর্বত্র। মানুষ আক্রান্ত হচ্ছেন গণহারে। বাদ পড়ছে না ক্রীড়াঙ্গনও। গতকাল (২৭ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে শিখর ধাওয়ানের ভারতীয় দল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামার কথা থাকলেও ক্রুনাল পান্ডিয়ার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসায় স্থগিত হয় যায় ম্যাচ। এবার করোনার জেরে পিছিয়ে গেল ক্রুনালের দেশে ফেরাও।
তবে পান্ডিয়ার সংস্পর্শে আসা ৮ জনের করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্থগিত হওয়া ম্যাচটি পুনরায় মাঠে গড়াবে আজ।
তবে বেশ বিপাকে পড়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। অন্যরা সিরিজ শেষে দেশে ফিরতে পারলেও ফিরতে পারছেন না ক্রুনাল। তার ভারত ভ্রমনে নিষেধাজ্ঞা রয়েছে এই মুহুর্তে। করোনার জেরে পিছিয়ে গেল ক্রুনালের দেশে ফেরাও।
সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (২৯ জুলাই)। সিরিজ শেষ করে তার পরের দিন দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে গোটা ভারতীয় দলের। কিন্তু দেশে ফিরতে পারবেন না ক্রুনাল।
প্রটোকল অনুযায়ী অন্তত ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে ক্রুনালকে। এর পর পরিক্ষা করা হবে করোনাভাইরাস। নেগেটিভ এলে তবেই ফিরবেন দেশে। আর পজেটিভ থাকলে আরো দীর্ঘ হবে তার দেশে ফেরার অপেক্ষা।
