ক্রুনালের সংস্পর্শে আসা ৮ ক্রিকেটার নেগেটিভ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল মঙ্গলবার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই দুঃসংবাদ শুনতে হয় ভারতকে। ম্যাচ শুরুর আগে জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রুনাল পান্ডিয়া। তার সাথে  আরও ৮ জন সংস্পর্শে আসে। যে কারণে ম্যাচ একদিন পিছিয়ে দেয়া হয়।

ক্রুনালের সংস্পর্শে আসা সেই ৮ ক্রিকেটারেরও করোনা পরীক্ষা করা হয়। তবে তারা কেউই আক্রান্ত হননি। সবারই ফলাফল নেগেটিভ এসেছে।

বর্তমানে ক্রুনাল আইসোলেশনে আছেন। তাকে অন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের একটি সূত্র। এছাড়া তারা আশাবাদী স্থগিত হওয়া ম্যাচটি বুধবারই মাঠে গড়াবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »