এখনো নিজেকে প্রমাণ করে যাচ্ছি যে আমি যোগ্য- হেলস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

একসময় বিশ্বের অন্যতম মারকুটে ওপেনার ছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। জাতীয় দল থেকে শুরু করে ঝড় তুলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। কিন্তু বোর্ডের সাথে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছেন।

এরপরে আর ফেরা হয়নি জাতীয় দলে। পারফরম্যান্স হোক আর ব্যক্তিগত কারণেই হোক, এখনো পর্যন্ত বাদ পড়ার কারণ খুঁজে ফিরছেন হেলস। এখনো তিনি জাতীয় দলে ফিরতে মরিয়া। যখনই যেখানে খেলেন নিজেকে প্রমাণ করতে চান যে সে এখনো ইংল্যান্ড জাতীয় দলের জন্য যোগ্য।

ইংল্যান্ডের হয়ে ১১টি টেস্ট, ৭০টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলা হেলস ২০১৯ সালের মার্চে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। এরপরে বিভিন্ন লিগদ তিনি দুর্দান্ত পারফরম্যান্স করার পরও নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি।

এইতো চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দ্বিতীয় সারির দল ঘোষণা করেছিল কিন্তু সেখানেও জায়গা হয়নি হেলসের। বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের ঘরোয়া আসর দ্য হান্ড্রেডে। এই আসরকেও তিনি নিজেকে প্রমাণ করার মঞ্চে হিসেবে দেখছেন।

হেলস বলেন, “আমি যত টুর্নামেন্টই খেলি, প্রতিটি আমার জন্য মানুষকে মনে করিয়ে দেওয়ার সুযোগ যে আমি এখনও আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আমি মনে করি গত দুই বছর ধরে এটা ভালোভাবেই মনে করিয়ে দিতে পারছি।”

তিনি আরো বলেন, “হেলস বলেন, ‘আমি সব টুর্নামেন্টে ভালো করেছি, মানুষকে নিজের মান দেখিয়েছি। আমি শুধু নিজের সামর্থ্য প্রমাণ করে যেতে পারি। যদি আবারও সুযোগ আসে, দারুণ হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »