অধিনায়ক হওয়ার পরই পারফরম্যান্সে উন্নতি ঘটেছে- বাবর

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বর্তমান সময়ে পাকিস্তানের সেরা ত বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয়ে থাকে বাবর আজমকে। সেই বাবরই এখন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক। সাম্প্রতিক সময়ে বাবরের নেতৃত্বের ভার কমানোর গুঞ্জন শোনা গেলেও বাবর জানালেন, অধিনায়কত্ব পেয়ে ভালোই হয়েছে তার জন্য।

কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, টেস্টে বাবরের চাপ কমিয়ে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে মোহাম্মদ রিজওয়ানের হাতে। তবে বাবর  জানিয়ে দিলেন, তিন ফরম্যাটের চাপ সামলাতে কোনো আপত্তি নেই তার।

বাবর বলেন,”আমি অধিনায়ক হওয়ার পর থেকে ভুলের পরিমাণ অনেক, সাথে প্রত্যাশাও বেড়ে গেছে। আমি প্রতি ম্যাচেই পারফর্ম করার চেষ্টা করি। অধিনায়ক হওয়ার পর আমার পারফরম্যান্সে উন্নতি ঘটেছে। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখি। আশা করি অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে পারব এবং আরও উন্নতি করতে পারব।’’

অধিনায়কত্বকে বাবর কঠিন কোনো কাজ হিসেবে দেখতে নারাজ। তার মতে,”সতীর্থদের দুঃসময়ে পাশে থাকাই অধিনায়কের বড় কাজ, ‘আমি মনে করি, অধিনায়কত্ব কী তা বোঝাটাই বেশি গুরুত্বপূর্ণ। মাঠে খেলোয়াড়দের সাহস জোগানো, বোলাররা মার খাওয়ার সময় তাদের পাশে থাকা, রানখরার সময় ব্যাটসম্যানকে সমর্থন করা।’’

ইংল্যান্ড সফর স্বস্তিতে না কাটলেও পাকিস্তান সুপার লিগের ছন্দ ধরে রেখে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভালো করবে তার দল।

তিনি বলেন,’‘ছেলেরা পিএসএলে ভালো করেছে। আমরা তাদের প্রতি সমর্থন রাখছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের ভালো খেলার নজির রয়েছে। ইংল্যান্ডে ভিন্ন ক্রিকেট খেলেছি। এখানে নির্ভীক ক্রিকেট খেলতে চাই।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »