অধিনায়ক ধাওয়ানকে ধোনির সাথে তুলনা করলেন কামরান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সদ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েব অধিনায়ক হিসেবে রঙিন পোশাকে যাত্রা শুরু করেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওহান। তবে এই দায়িত্বটা শুধু এই সিরিজের জন্যই। মূল দল ইংল্যান্ড সফরে থাকায় শিখর ধাওয়ানের কাঁধে বি দলের এই গুরু দায়িত্ব। অথচ এখনই তাকে তুলনা করা হচ্ছে ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে। আর এই তুলনা করেছেন পাশের দেশ পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল।

ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি ধাওয়ানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন ধাওয়ানের নেতৃত্বর সাদৃশ্য খুঁজে পেয়েছেন ধোনির নেতৃত্ব গুণাবলীর সাথে। শ্রীলঙ্কার বিপক্ষে এক সিরিজ জয়েই ধাওয়ানকে এতো বড় মর্যাদা দিতে চাচ্ছেন আকমল।

কামরান বলেন, ‘প্রথম টি-টোয়েন্টিতে শিখর ধাওয়ানের অধিনায়কত্ব সত্যিই দারুণ ছিল। বোলিং পরিবর্তন ও ফিল্ডিং সাজানোয় রীতিমতো মুন্সিয়ানা দেখিয়েছে ধাওয়ান। তাকে দেখে অত্যন্ত ঠান্ডা মাথার অধিনায়ক মনে হয়েছে। আমি তো ধাওয়ানের ঠান্ডা মাথার বিচক্ষণ অধিনায়কত্বে মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পাচ্ছি!’

ধাওয়ানের পারফরম্যান্স এবং অধিনায়কত্বে মুগ্ধ হয়ে কামরান বলেন, ‘চাপের মধ্যেও ধাওয়ান দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে। এমনকি শ্রীলঙ্কা ঝড়ো ব্যাটিং শুরু করলেও আতঙ্কিত হয়ে পড়েনি। শ্রীলঙ্কা ২ ওভারে বিনা উইকেটে ২০ রান তোলার পরেও ৩৮ রানে ম্যাচ জয় অনবদ্য প্রচেষ্টার ফল এবং এর জন্য ধাওয়ানের কিছুটা কৃতিত্ব প্রাপ্য। অবশ্যই বোলাররাও অসাধারণ বল করেছে।’

তিন ফরম্যাটেই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে নিজেকে রেখে গেছেন মহেন্দ্র সিং ধোনি। এমনকি সর্বকালের সেরা অধিনায়কের একজন মানা হয় তাকে। আর মাত্র এক সিরিজ জয়েই ধোনির সাথে ধাওয়ানের তুলনায় দিয়ে কামরান নিতান্তই উপহাস সৃষ্টি করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »