নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
|| ব্রেকিং নিউজ ||
করোনাভাইরাস হানা দিয়েছে ভারত শ্রীলংকা সিরিজে। কোভিড-১৯ পরিক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে ভারতীয় অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার। ফলে স্থগিত হয়ে গেছে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
ম্যাচটি আজ রাত সাড়ে ৮ টায় কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা ছিল। স্থগিত ম্যাচটি আগামীকাল পুনরায় অনুষ্ঠিত হবার কথা হয়েছে।
ক্রুনালের সংস্পর্শে আসায় সূর্য কুমার যাদব এবং পৃথ্বী শ্ব কে আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছে৷ আর পজেটিভ হলে শ্রীলঙ্কা সিরিজ সহ মিস করতে পারেন ইংল্যান্ড সফরও।
