বাংলাদেশ সফর শেষেই স্বস্তির অপেক্ষায় স্টার্ক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

লম্বা সময় ধরে পরিবার ছেড়ে খেলে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। যে কারণে বাংলাদেশ সফর শেষে যেন স্বস্তি  ফিরে পাবে তারা। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে কিছুটা বিশ্রাম পাচ্ছেন তারা। ফিরতে পারবেন নিজ দেশে পরিবারের কাছে।

তাই বাংলাদেশ সফর শেষ হওয়ার জন্য অপেক্ষায় আছেন মিচেল স্টার্ক। এই সময় নিজের মত সময় কাটাতে চান তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে বলেই আইপিএলে খেলতে যাননি।

তিনি বলেন,’‘আইপিএলে না যাওয়ার অন্যতম কারণই হল আমি যাতে আমার স্ত্রী ও পরিবারের সাথে কিছু সময় কাটাতে পারি, কিছু সময় নির্ভার থাকতে পারি। জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা এটা একটা মোক্ষম সুযোগ। এখানে থাকা মোটেও সহজ কিছু নয়। ক্রিকেট বা হোটেল থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই। বাংলাদেশ সফরে গেলেও তা বদলাবে না।”

জৈব সুরক্ষা বলয় ও কোয়ারেন্টিনের কারণে খেলার বাইরেও অনেক সময় পরিবার ছাড়া কাটাতে হচ্ছে। এমন অবস্থায় তার স্ত্রীও পেশাদার ক্রিকেটার বলে পরিবারের সঙ্গ পাওয়া খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে স্টার্কের জন্য।

স্টার্ক জানান,’‘এভাবে বলয়ে থাকা অনেক কঠিন। অন্যদের কথা জানি না, তবে আমার ও অ্যালিসার জন্য এটা চ্যালেঞ্জ, বিশেষ করে দুইজন যখন আলাদা দুই বলয়ে থাকি। এটা অবশ্যই একটা পার্থক্য গড়ে দিবে, কোনো সন্দেহ নেই। কত কারণ আছে সবার। কারও বাচ্চা আছে, কারও বাড়িতে স্ত্রী আছে। গ্রীষ্মে তাদের সাথে সময় কাটানো বিশেষ কিছু।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »