নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার আগেই শামীম পাটোয়ারীকে ঘিরে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে তার দারুণ সব ফিনিশিংয়ে নির্বাচকেদর নজরে আসে এবং তাকে নিয়ে তৈরি হয়েছে নানান প্রত্যাশা। বাংলাদেশ ক্রিকেট দলে বরাবরই একজন সাহসী ফিনিশারের অভাব ছিল, সেই জায়গাটা শামীমের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। সাহসী ফিনিশিংয়ের অভাবে টি টুয়েন্টি ক্রিকেটে নিজেদেরকে ভালো অবস্থানে নিতে ব্যর্থ হয়েছে টাইগার ক্রিকেট দল। শামীম পাটোয়ারীর গত দুই ম্যাচের ব্যাটিং দেখে মনে হচ্ছে, সীমিত ওভারের ক্রিকেটের এই সমস্যাটা কিছুটা হলেও দূর করতে সক্ষম হবে।
কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অতীত স্মরণ করলে দেখা যায়, এই প্রত্যাশাগুলো মরীচিকা হয়ে যায়। অতীতে এমন অনেক প্লেয়ারকে নিয়ে প্রত্যাশার চাপ দেখা গেলেও, সে স্বপ্নগুলো হারিয়ে যায় শামীম পাটোয়ারী বাংলাদেশ ক্রিকেটের উঠতি সম্পদ। তাকে পর্যাপ্ত পরিচর্যা করতে পারলেই, সম্ভব হবে একজন ভাল ও দক্ষ ফিনিশার তেরী। চাদপুরের সন্তান শামীম হোসেন পাটোয়ারী কে যথাযথ পরিচর্যার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা বড় সম্পদ হিসেবে গড়ে তোলা যেতে পারে।
