নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। স্বাগতিক জিম্বাবুয়েকে সবকটি ফরম্যাটে ধরাশায়ী করে, সিরিজের সবকটি ট্রফি ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে টাইগাররা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৯টায়
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিরিজজয়ী সবগুলো ট্রফি সমেত অবতরণ করবে টাইগার স্কোয়াড।
গতকাল (২৫ জুলাই) সিরিজ নির্ধারণী শেষ টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টিয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় রিয়াদবাহিনী।টি-টুয়েন্টি সিরিজের মধ্য দিয়ে জিম্বাবুয়ে সফরের সমাপ্তি ঘটে টাইগারদের। এর আগে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজও জিতে নেয় বাংলাদেশ।
দীর্ঘ ভ্রমন করেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরতে হবে বাংলাদেশকে। আগামী ২৮ জুলাই (বুধবার) ভোরে জিম্বাবুয়ের বিমানবন্দর ত্যাগ করবে টাইগাররা। হারারে থেকে টাইগারদের প্রথম গন্তব্য হবে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ।
জোহানসবার্গ থেকে কাতারের দোহা হয়ে ঢাকার বিমান ধরবে ক্রিকেটাররা।সবকিছু মিলিয়ে টানা ১ দিনের বেশি ভ্রমন যাত্রা শেষে আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টায় দেশের মাটিতে পা রাখবে ক্রিকেটাররা।
দেশে ফিরেও পরিবারের কাছে ছুটে যাওয়ার সুযোগ থাকছে না ক্রিকেটারদের। আগামী ৩ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে অজিদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।অজিদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকবে ক্রিকেটাররা।
