সবসময় ত আর দলের সাথে  সেরা ক্রিকেটার থাকবে না- বাশার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভিন্ন ভিন্ন দুই কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। তবে তাদের অনুপস্থিতিকে তরুণদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখতে চান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার।

হাঁটুর চোটের কারণে তামিমকে প্রায় দুই মাস মত বিশ্রামে থাকতে হবে। অন্যদিকে বাবা-মায়ের অসুস্থতার কারণে মুশফিক কোয়ারেন্টিনের ঝামেলায় অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন না। দুই সিনিয়র ক্রিকেটারের অনুপস্থিতিকে ‘খারাপ খবর’ হিসেবেই মানছেন বাশার।

তিনি বলেন,’‘তামিম-মুশফিকের না থাকাটা তো আমাদের জন্য খারাপ খবর। ওরা থাকাটা একরকম, না থাকাটা আরেক রকম। তাদের না থাকা দলে অনেক বড় প্রভাব ফেলে, তাই অবশ্যই বড় দুঃসংবাদ। দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। কিছু তো করার নেই আসলে, এরকম হতেই পারে। আপনাকে অনেক সময়ই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেলতে হবে।’’

অজুহাত হিসেবে না দেখে বরং ভিন্ন দৃষ্টি থেকে দেখতে চান এই দুই ক্রিকেটারের অনুপস্থিতিকে। বাশার বলেন,”আপনি যদি এটাকে অন্যভাবে দেখেন… যারা তাদের জায়গায় খেলছে এটা তাদের জন্য বড় এক সুযোগ নিজেদের প্রমাণ করার। যারা ভবিষ্যতের সম্ভাবনা, তাদের জন্য এটা অনেক বড় সুযোগ। আমাদের কষ্ট হবে, চ্যালেঞ্জ অবশ্যই, তবে যেটা আমাদের হাতে নেই সেটাকে অজুহাত হিসেবে দেখাতে চাচ্ছি না। মেনে নিয়ে খেলতে হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »