নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হারারেতে শেষ ম্যাচে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো বাংলাদেশ। এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ জিতলো টাইগাররা।
১৯৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরতেই ৩ রান
করে আউট হন নাইম শেখ। এরপর একপ্রান্তে সৌম্যর দায়িত্বশীল ব্যাটিং আরেকপ্রান্তে সাকিব ঝড়ে দারুন জুটি পায় বাংলাদেশ। সাকিব ১৩ বলে ২৫ রান করে ফিরলেও একপ্রান্তে সৌম্য ম্যাচ ধরে রাখেন। ৩৭ বলে ৩৮ থেকে দুর্দান্ত ব্যাটিং করে একপ্রান্তে সৌম্য সরকার তুলে নেন ব্যক্তিগত পঞ্চম টি-টোয়েন্টি ফিফটি। ৪৯ বলে ৬৮ রানে সৌম্য ফিরলে জুটি গড়েন আফিফ ও মাহমুদউল্লাহ। আফিফ ৫ বলে ১৪ রানে আউট হলেও মাহমুদউল্লাহ ও শামিম পাটোয়ারীর অনবদ্য ৩৭ রানের দুর্দান্ত জুটিতে ম্যাচে ভীত গড়ে দেয়। শেষে ১৫ বলে ৩১ রানে শামিমের দুর্দান্ত ইনিংসে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৮ বলে ৩৪ রান।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই মারমুখী মেজাজে হাজির হন জিম্বাবুয়ের দুই ওপেনার। তাদিওয়ানাশে মারুমানি এবং ওয়েসলে মাদভেরে মিলে প্রথম তিন ওভারে তোলেন ২৮ রান। পঞ্চম ওভারে সাকিব আল হাসান রানের স্রোত কিছুটা কমালেও (৩ রান) পরের ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনকে ছক্কা হাঁকান মারুমানি। তবে ওভারের শেষ বলে জিম্বাবুইয়ান ওপেনারকে বোল্ড করে দেন তিনি।
মারমুখি মেজাজে খেলায় পাওয়ার প্লের ৬ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৬৩ রান। এরপর উইকেটে এসে রীতিমত ভয়ঙ্কর চেহারায় হাজির হন রেগিস চাকাভা। নাসুম আহমেদের করা ১১তম ওভারে টানা তিন ছক্কা হাঁকান তিনি। তবে পরের ওভারেই তাকে থামান সৌম্য সরকার।
সৌম্যর বল উড়িয়ে মারলে নাইম শেখ আর শামীম হোসেন পাটোয়ারীর যৌথ প্রচেষ্টার ক্যাচবন্দি হোন চাকাভা। একই ওভারে আরেকটি উইকেট তুলে নেন সৌম্য। অধিনায়ক সিকান্দার রাজাকে বোল্ড করেন রানের খাতা খোলার আগেই। ১১তম ওভারে জোড়া উইকেট হারিয়ে পরের ৪ ওভারে মাত্র ২৪ রান তুলে জিম্বাবুয়ে। এরপর সাকিবের করা ১৬তম ওভারে মাত্র ৩ রান নেয় তারা। তবে শেষ ওভারে সাইফউদ্দিন ১৪ দিলে ১৯৩ রানে থামে জিম্বাবুয়ে।
বল হাতে সৌম্য সরকার ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়া শরিফুল ইসলাম ৪ ওভারে ২৭ এবং সাকিব ২৪ রান দিয়ে শিকার করে একটি করে উইকেট। অন্যদিকে, সবচেয়ে ব্যয়বহুল বোলার ছিলেন সাইফউদ্দিন। একটি মাত্র উইকেট শিকার করলেও রান দিয়েছেন ৫০টি।
