ফাইনাল ম্যাচেও খেলা হচ্ছে না লিটন-মুস্তাফিজের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রবিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সাড়ে চারটায় মুখোমুখি হচ্ছে সফরকারী বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ১-১ ব্যবধানে সিরিজ সমতা বিরাজ করায় শেষ ম্যাচটি হবে ফাইনালের সমতূল্য।

সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখা সম্ভব হয়নি। অবশেষে ২৩ রানের পরাজয় বরন করতে হয় এবং এটিই সফরের প্রথম পরাজয়। এ নিয়ে বাংলাদেশ আছে সিরিজ হারের শঙ্কায়। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তাই জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের।

যদিও, তৃতীয় ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। চোটের কারণে ওপেনার লিটন দাস ও পেসার মুস্তাফিজুর রহমানকে এই ম্যাচেও পাচ্ছে না বাংলাদেশ। এছাড়া পিতার মৃত্যুতে দেশে ফিরেছেন স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। স্কোয়াডে আর যে কয়জন খেলোয়াড় ফিট রয়েছেন, তাদের মধ্য থেকে শেষ ম্যাচে সংযোজন-বিয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে।

একনজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ-

বাংলাদেশ : নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »