অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরালো উইন্ডিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের জয়ের নায়ক হয়েছে নিকোলাস পুরান। এদিন তিনি ৭৫ বলে করলেন অপরাজিত ৫৯ রানে।

বার্বাডোসের ওভালে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বেন ম্যাকডারমটকে হারায় অজিরা। পাওয়ারপ্লের মধ্যেই আউট হন ৩ টপ অর্ডারকে হারায় তারা। টপ অর্ডারের পর মিডল অর্ডারের ব্যর্থতায় মাত্র ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

এরপরে দলের অজিদের মানা বাঁচান অভিষিক্ত অলরাউন্ডার ওয়েস আগার। ৩৬ বলে তিনি করলেন ৪১ রান। তাঁকে যোগ্য সঙ্গ দেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি খেলেন ৬২ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস । শেষ পর্যন্ত ১৮৭ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

৩ টি করে উইকেট নেন জোসেফ ও আকিল। টপ অর্ডার গুড়িয়ে দেওয়া শেলডন কটরেল নেন ২ উইকেট।

জবাবে মাত্র ৩৮ ওভারেই খেলা শেষ করে দেন নিকোলাস পুরানরা। ৩৮ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে কিরোন পোলার্ডের দল।

এদিন ম্যাচ শুরুর আগে নজিরবিহীন এক ঘটনা ঘটিয়েছে অস্ট্রেলিয়া করার পরেও একাদশে পরিবর্তন এনেছে তারা শেষ মুহূর্তে তারা হ্যাজেলউডের পরিবর্তে ওয়েস অ্যাগারকে অভিষেক করিয়েছে। এর আগে ২০০৯ সালে একই ঘটনা ঘটেছিল। সেবার আঙুল ভেঙে যাওয়ার জন্য ব্র্যাড হ্যাডিন ছিটকে গিয়েছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »