বাংলাদেশ সিরিজ থেকেও ছিটকে গেলেন ফিঞ্চ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি সপ্তাহেই ঢাকা পা রাখবে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে খেলতে আসছেন না অ্যারন ফিঞ্চ। বাংলাদেশে আসার আগেই হাঁটুর ইনজুরিতে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার এই অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন ফিঞ্চ। ক্যারিবিয়ানদের সাথে টি-টোয়েন্টি সিরিজে খেললেও ওয়ানডেতে খেলছেন না তিনি।

ফিঞ্চের বদলি হিসেবে ওয়ানডেতে অজিদের নেতৃত্ব দিচ্ছেন অ্যালেক্স ক্যারি। আগামী কাল দেশে ফিরে ১৪ দিনের কোয়ারান্টাইন শেষে হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে ফিঞ্চের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »