নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের পর তিন ফরম্যাট থেকেই নেতৃত্ব হারান অভিজ্ঞ ব্যাটসম্যান আসগর আফগান। অধিনায়কত্বের পর সর্বশেষ এবার দল থেকেও জায়গা হারালেন তিনি।
আসন্ন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখান জায়গা হয়নি আসগরের। তবে দলে জায়গা পেয়েছেন ১৬ বছর বয়সি বাঁহাতি স্পিনার নূর আহমেদ। আগামী সেপ্টেম্বরে মুখোমুখি হবে এই দুদল।
আসগর ছাড়াও সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন শরাফউদ্দিন আশরাফ, ইয়ামিন আহমাদজাই, জাভেদ আহমাদি, গুলবাদিন নাইব, উসমান গনি এবং সৈয়দ আহমাদ শারজাদ।
এদিকে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সেদিক আতাল, আব্দুল রহমান, নুর। আফগানিস্তানের ওয়ানডে দলে ফিরেছেন করিম জানাত, ইকরাম আলিখিল ও ইব্রাহিম জাদরান এবং ফজল হক ফারুকি।
আফগানিস্তান ওয়ানডে দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিক আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবি, শহিদুল্লাহ কামাল, করিম জানাত, আজমত ওমরজাই, রশিদ খান, আব্দুল রহমান, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি এবং নূর আহমেদ।
