নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০০৯ সালে সর্বশেষ শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের চার চারটি আসর অনুষ্ঠিত হলেও আর ফাইনালে ওঠা হয়নি পাকিস্তানের। তবে চলতি বছরের অক্টোবরে-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে পাকিস্তানের ফাইনাল খেলার সুযোগ দেখছেন দেশটির তারকা সাবেক পেসার শোয়েব আখতার।
পাকিস্তানের ডানহাতি এই পেসার মনে করেন, ভারত ও পাকিস্তানের মতো ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানও দাপট দেখাবে।
এক সাক্ষাৎকারে শোয়েব বলেন,”ইংল্যান্ডের কাছে পাকিস্তান সিরিজ হারলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আপনি পাকিস্তানের জেতার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না। লিখে রাখুন, এবারের আসরের ফাইনালে পাকিস্তান ও ভারত লড়বে।’’
সর্বশেষ কয়েক বছরে নিজেদের বেশিরভাগ ম্যাচগুলো আরব আমিরাতে খেলায় পাকিস্তান বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন শোয়েব।
শোয়েব বলেন,’‘দেখেন, সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের হাতের তালুর মত চেনা, তারা সেখানে অনেক খেলেছে। এখানকার উইকেটে ভিন্নরকম স্পিন হয়। ইংলিশ ব্যাটসম্যানরা এখানে লড়াই করে রান করে, নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সহজেই আউট হয়। তাই এটা ভারত, পাকিস্তান, আফগানিস্তান (যদি তারা ম্যাচিউরিটি দেখায়) ও ওয়েস্ট ইন্ডিজের নক আউট স্টেজে যাবার সুযোগ আছে।”
