নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর। সবকিছু অনুকূলে থাকলে ২ আগস্ট মাঠে গড়াবে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এর আগে চলতি মাসের ২৯ জুলাই বাংলাদেশে পা রাখবে অজিরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে।
এছাড়া বিসিবির জৈব সুরক্ষা বলয় নিয়ে সন্তুষ্ট হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আকরাম বলেন,”হ্যাঁ সিরিজটি চূড়ান্ত হয়েছে। অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে।”
২ তারিখ মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৭ এবং ৮ আগস্ট।
বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল: অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ময়জেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাক ডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।
