নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র্যাংকিংয়ের তালিকা প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গিয়েছে বোলারদের তালিকায় শীর্ষ দশে প্রবেশ করেছেন সাকিব আল হাসান। তবে অবনতি হয়েছে মিরাজের।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে অনবদ্য পারফরম্যান্সের ফলাফল সাকিব পেয়েছেন হাতেনাতে। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে তিনি এখন বোলারদের তালিকার অষ্টম স্থান অর্জন করেছেন।
এদিকে মিরাজ দ্বিতীয় স্থান থেকে নেমে এখন চতুর্থ স্থানে অবস্থান করছেন। মিরাজের ওপরে অবস্থান করছেন ক্রিস ওকস (তৃতীয়) ও মুজিব উর রহমান (দ্বিতীয়)। যথারীতি শীর্ষে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।
