দেশের হয়ে খেলতে এসেছি, এটাও আনন্দের বিষয়- তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পেশাদার ক্রিকেটারদের খেলার কারণে বড় বড় সব উৎসবের দিনেও পরিবারের পাশে থাকার সুযোগ হয় না। তবে সব ক্রিকেটার একসাথে থেকে পরিবারের মতই পালন করেন ঈদ উৎসব।

দেশজুড়ে আজ বুধবার (২১ জুলাই) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। যদিও বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে জিম্বাবুয়ে সফরে। দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটারদের ঈদ করতে হচ্ছে পরিবারকে ছাড়াই।

জৈব সুরক্ষা বলয়ে ঈদ এবারই প্রথম পালন করতে হচ্ছে তাদের সবাইকে। তবে তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহানদের জন্য তাই সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। মাহমুদউল্লাহ রিয়াদ ইমামের ভূমিকা নেওয়ায় বলয়ের মধ্যেই ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটাররা। জিম্বাবুয়ে থেকে দলের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাসকিন, সোহান।

তাসকিন বলেন,”সবাইকে ঈদ মোবারক। আসলে পরিবারের সবাইকে খুব মিস করছি। কিন্তু কিছু করার নেই। দেশের হয়ে খেলতে এসেছি এটাও অন্য এক আনন্দের বিষয়। এখানেও আমরা বলতে গেলে একটি পরিবার। সবাই ঈদের নামাজ পড়েছি, একসাথে আছি।’’

ঈদ শুভেচ্ছা জানিয়ে সোহান বলেন,’‘দেশের সবাইকে ঈদ মোবারক। সবাই সুস্থভাবে ঈদ পালন করবেন এটাই আশা।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »