বিশ্বকাপের আগেই ফিট হতে পারবো- তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কালে কালে চোট নিয়ে ত অনেক বেলা হল। এবার গুরুত্বপূর্ণ খেলা রেখে তামিম ইকবালকে বেছে নিতে হচ্ছে বিশ্রাম। হাঁটুর চোটে ভোগা ওয়ানডে অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে জানালেন, চোট সারাতে এবার বিশ্রাম অনেক গুরুত্বপূর্ণ।

সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে তামিম খেলেছেন পায়ে টেপ বেঁধে। রীতিমত যুদ্ধ করে ব্যাটিং করেছেন, আবার শেষ ওয়ানডেতে হাঁকিয়েছেন একটি শতকও। সিরিজ শেষে তিনি জানালেন, ৮ সপ্তাহের বিশ্রামে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠতে পারবেন। তবে বিশ্রাম না নিলে ৬ থেকে ৮ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে পড়ার ঝুঁকিতে পড়তে হবে!

তামিম বলেন,’‘ইনজুরি এমন একটা জিনিস, আমি খেলা চালিয়ে যেতে পারব। কিন্তু একবার চোট বেড়ে গেলে তখন হয়তো ৬-৮ মাস মাঠের বাইরে থাকতে হবে। মনে হয় না এই ঝুঁকি নেয়ার দরকার আছে। তাই আমি যদি ৮-১০ সপ্তাহ রিহ্যাব করি তাহলে বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠতে পারব।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »