অল্পতেই সন্তুষ্ট হতে নারাজ সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে নিজেকে আগের রূপে ফিরে পেতে কষ্ট চালিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান।কিন্তু অবশেষে জিম্বাবুয়ের মাটিতে নিজেকে পুরোপুরি ফিরে পেলেন এই অলরাউন্ডার।

সবমিলিয়ে এই সিরিজে তিন ম্যাচে একটি অপরাজিত ৯৬ রানের ইনিংসসহ মোট ১৪৫ রান করেছেন সাকিব। এছাড়া সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি খেলোয়াড় সাকিব। এক ইনিংসে ৩০ রানে ৫ উইকেটসহ ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। যে কারণে সিরিজসেরার পুরস্কারটিও নিজের করে নিয়েছেন এই অলরাউন্ডার।

ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন,”খুশি যে যেভাবে অবদান রাখতে পেরেছি। ভালোর তো শেষ নেই। সেই দিক থেকে আরও অবদান রাখতে পারলে আরও ভাল লাগত। যেভাবে সিরিজটা শেষ হয়েছে তাতে খুশি।”

সাকিব আরও বলেন,”অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা সিরিজই। এখন হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ আছে দলে। দলের সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করবে। একই সময় ভালো ফলাফল হলে দলের আত্মবিশ্বাস বাড়ে। বেশ কয়েকটি পরিস্থিতিতে দলকে পরীক্ষা দিতে হয়েছে। আমরা ভালোভাবেই সেগুলো উতরে গিয়েছি। যেটা বললাম ভালোর তো শেষ নেই। এখান থেকে যতটা সিরিজ বাই সিরিজ উন্নতি করতে পারি। এখান থেকে উন্নতি করতে পারলে আমাদের লক্ষ্যটা পূর্ণ হবে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »