টাইগারদের কাছে হোয়াটওয়াশ হলো জিম্বাবুয়ে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

তামিম ইকবালের সেঞ্চুরিতে হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করলো টাইগাররা।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। এদিন দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। মেহেদি মিরাজ ও শরিফুল ইসলামের পরির্তে দলে ফেরেন নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমান। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ৩৬ রান করে জিম্বাবুয়ে। মারুমানি ৮ রানে ফিরলে পরের উইকেট চাকাভা ও টেইলর দ্রুত রান তুলতে থাকেন। দলীয় ৭৮ রানে মাহমুদউল্লাহর বলে ব্যক্তিগত ২৮ রানে আউট হন টেইলর। একপ্রান্তে চাকাভার দ্রুতগতিতে রান তুলে করেন দুর্দান্ত এক ফিফটি।

এরপর দ্রুত উইকেট পড়লে ১৭২ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। তবে সিকান্দার রাজা ও রায়ার্ন বার্লের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোয় স্বাগতিকরা। ৬ষ্ঠ উইকেটে রায়ার্ন বার্ল ও সিকান্দার রাজার দাপুটে ১১২ রানের জুটিতে বিশাল সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে। দু’জনেই তুলে নেন দুর্দান্ত ফিফটি। বার্ল ৪৩ বলে ৫৯ ও ৫৭ রান করেন সিকান্দার রাজা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৯৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে ৫৬ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজ। এছাড়া ৮ ওভারে ৮৮ রান দিলেও ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ সাইফউদ্দিন।

২৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ৮৮ রান তুলে তামিম-লিটন। এরপর লিটন ফিরলেও তামিম তুলে নেন দুর্দান্ত ফিফটি। সাকিবের সাথে ৫৯ রানের জুটির পথে সাকিব ফেরেন ৩০ রানে! তবে একপ্রান্তে তামিমের দুর্দান্ত ব্যাটিং চলতেই থাকে! মিথুনের সাথে ৫৬ রানের জুটির পথে ১৪ তম সেঞ্চুরি তুলে নেন তামিম। ১১২ রান করে তামিম ফিরলেও নুরুল হাসান সোহানের ব্যাটে সহজেই জয় পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৫ উইকেট বাকি থাকতে ২ ওভার হাতে রেখে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে তামিম সর্বোচ্চ ১১২, নুরুল হাসান সোহান ৪৫ ও আফিফ হোসেন ২৬ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে তিরিপানো ও মাদেভেরে ২ উইকেট করে শিকার করেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »