নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছিলেন সাকিব আল হাসান। এরপরই পড়তে হয় ১ বছরের নিষেধাজ্ঞায়। তবে নিষেধাজ্ঞা থেকে ফিরে সাকিবের ব্যাটে যেন ময়লা পড়েছিল। কিছুতেই ব্যাটে রান আসছিল না। সর্বশেষ গতকাল জিম্বাবুয়ে ম্যাচে ফিরলেন ব্যাটে রান নিয়ে।
নিজের টেকনিক্যাল কোন সমস্যা ছিল না জানতেন সাকিব নিজেও। সমস্যা আসলে নিজের মধ্যেই। এ লড়াইয়ে সাকিব নিজেই নিজের প্রতিপক্ষ।
ম্যাচ শেষে সাকিব জানান,”আসলে পরিশ্রম তো করতেই হয় কিন্তু মাইন্ড সেটাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমি ব্যাটিং নিয়ে অনেক বেশি চিন্তা করছিলাম। যেটা এই ম্যাচের আগে বদল করেছি। কিছু কিছু জিনিস আছে যেগুলা আমাকে এই ম্যাচের আগে ফোকাস রাখার জন্য অনেক সাহায্য করেছে। চেষ্টা করব যে এই ফোকাসটা যেন ধরে রাখতে পারি। অনেক সময় আসে যে খারাপ সময়েও খুব বেশি টেকনিক্যাল প্রবলেম হয় না। সাধারণত যেটা হয় মানসিক সমস্যা। এই খেলাটি যদি আমি নিজের সাথে নিজে জিততে পারি তাহলে প্রতিনিয়ত রান করা সম্ভব।”
তিনি আরো জানান,”উইকেট আজকে একটু কঠিন ছিল। বল আসলে ব্যাটে অতটা আসছিল না সো আপনাকে শটস খেলতে হত রান করার জন্য। সেই জায়গাটা থেকে অনেক খাপ খাইয়ে নিতে হয়েছে ব্যাটসম্যানদের। আমি খুশি যে ধরণের মানিয়ে নেয়াটা দরকার ছিল করতে পেরেছি। একটু সময় নিয়েছি কিন্তু প্রায়ই যেহেতু উইকেট পরছিল, আমি খুব বেশি একটা কিছু করতেও পারতাম না। ক্রেডিট দিতে হয় সাইফউদ্দিনকে ও যেভাবে খেলাটা শেষ করতে পেরেছে।”
