নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যাট হাতে টানা ব্যর্থ হচ্ছলেন সাকিব আল হাসান। ফলে সমালোচনার তো অন্তই ছিল না। এমন সমালোচনা জাতীয় দলে সাকিবের সতীর্থ মুশফিক নিজেও মেনে নিতে পারছিলেন না। এই সিরিজে তিনি না থাকলেও সাকিবের ইনিংসে নজর ছিল তার। সব সমালোচনা এক তুড়িতে উড়িয়ে দিতে সাকিবের মতোই এমন একটি দারুণ ইনিংসের অপেক্ষায় ছিলেন মুশিও।
সাকিবের ৯৬* রানে অপরাজিত থাকার দিন তার তার সমালোচকদের এক হাত নিয়েছেন মুশফিক। জানিয়েছেন, তিনি আসলে বুঝতে পারেন না, কয়েকটা ম্যাচ খারাপ করলেই লোকে সাকিবকে নিয়ে সমালোচনার সাহস কোথায় পায়?
ফেসবুকে মুশফিক লিখেছেন, “আলহামদুলিল্লাহ, এই সিরিজ জয়ের পর আমার ছেলেদের অভিনন্দন। ফর্ম ক্ষণস্থায়ী, কিন্তু ক্লাস চিরস্থায়ী। আমি বুঝি না কয়েক ম্যাচ খারাপ করলেই সাকিব আল হাসানের বিরুদ্ধে লোকেরা কিভাবে কথা বলার সাহস পায়? সে একজন কিংবদন্তি এবং বাংলাদেশের জন্য চিরকাল কিংবদন্তি হয়েই থাকবেন। শাবাশ সাকিব।”
হারারেতে একমাত্র টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব। এক ইনিংসে ব্যাট করার সুযোগ পাওয়া আউট হয়েছিলেন মাত্র ৩ রান করে। যদিও ব্যাট হাতে দুই ইনিংস মিলে নেন ৫ উইকেট।
