নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নির্ধারণী উত্তেজনাপূর্ণ ম্যাচে কিছুটা হলেও মেজাজ হারিয়েছেন আয়ারল্যান্ডের কয়েকজন খেলোয়াড়। মেজাজ হারিয়ে অখেলোয়াড় সুলভ আচরণে জড়িয়েছিলেন ৩ আইরিশ তারকা।
তারা হচ্ছেন জশুয়া লিটল, মার্ক এডায়ার, হ্যারি ট্যাক্টর। ফলে লিটলকে আর্থিক জরিমানা করেছে ম্যাচ আইসিসির ম্যাচ রেফারি। পাশাপাশি সবাইকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
১১ তম ওভারে বোলিং করছিলেন জশুয়া লিটল। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ব্যাটসম্যানকে ধাক্কা দিয়ে বসেন লিটল। যার ফলে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে লিটলের নামে।
অন্যদিকে মালানের কাছে বাউন্ডারি হজম করে আর নিজের ভাষা সংযত করতে পারেননি মার্ক এডায়ার। অকথ্য ভাষা ব্যবহারের কারণে একটি ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ রেফারির তিরষ্কার হজম করতে হয়েছে এডায়ারকে
এছাড়াও ১৬- তম ওভারে একটি এলবিডব্লিউ এর জন্য ডিআরএসের আবেদন করেন হ্যারি ট্যাক্টর। তবে এই বোলার যতক্ষণে আবেদন করেছেন ততক্ষণে আবেদনের সময় শেষ হয়ে গেছে। ফলে স্বভাবতই তার আবেদন নাকচ করে দেন আম্পায়ার। এতে মেজাজ হারিয়ে আম্পায়ারকে অকথ্য ভাষা শুনিয়ে ১ টি ডিমেরিট পয়েন্ট গুনেছেন তিনি।
