নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুস্তাফিজকে নিয়ে শঙ্কা, সম্ভাবনা নেই কালকের ম্যাচেও
হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার (১৮ জুলাই) মুখোমুখি হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয়ের পর কালকের ম্যাচ নিয়ে আশাবাদী সফরকারীরা। কালকের ম্যাচে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করাই মূল লক্ষ্য তামিম বাহিনীর।
আগের ম্যাচে চোটে পড়ে দলে না থাকা মুস্তাফিজুর রহমানকে নিয়ে এখনো শঙ্কা কাটেনি। সম্ভাবনা নেই কালকের ম্যাচেও। এদিকে মুস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননা টাইগার অধিনায়ক তামিম ইকবালও। প্রথম ওয়ানডে ব্যথা নিয়ে খেলে স্বস্তি বোধ না করলেও এই পরিস্থিতিতেই খেলার সিদ্ধান্ত বজায় রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল।
তামিম বলেন, ‘আমার ব্যাপারে তো কম বেশি বলা হয়ে গেছে। এই তিনটা ম্যাচই কম বেশি ঝুঁকি নিয়ে খেলতে হচ্ছে। কিন্তু আমি কোনো রকমে ম্যানেজ করছি। লিটনের অবস্থা আমি যতটা জানি এখন আগের চেয়ে অনেক ভালো। সে হয়তো আগামীকাল খেলতে পারবে। মুস্তাফিজেরটা এখনো ফিফটি-ফিফটি। আজ বিকেলের দিকে আরেকটু ভালো বলতে পারব। এছাড়া সবাই ফিট।’
প্রস্তুতি ম্যাচ চলাকালীন মাত্র ৫টি বল করেই মাঠ ছেড়েছিলেন এই বাঁহাতি পেসার। প্রথম ওয়ানডেতে তিনি খেলতে পারবেন সেটা আগেই নিশ্চিত ছিল। সব মিলিয়ে আপাতত এই সিরিজে মুস্তাফিজকে পাওয়া যাচ্ছে এটা অনেকটা বলাই যায়। সিরিজ জয়ের লক্ষ্যে আগামিকাল হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে নামবে বাংলাদেশ দল।
