সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার (১৮ জুলাই) মুখোমুখি হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও সফরকারী বাংলাদেশ। প্রথম ম্যাচে বড় জয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টাইগাররা। কালকের ম্যাচে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করাই মূল লক্ষ্য টাইগারদের। অপরদিকে, সিরিজে ফেরার লক্ষ্যে মাঠে নামবে জিম্বাবুয়ে।

এদিকে চোটের কারণে প্রথম ওয়ানডেতে ছিলেন না পেসার মুস্তাফিজুর রহমান। চোট সেরে না উঠায় এই ম্যাচেও সম্ভাবনা নেই তার দলে থাকার। তামিম এই ম্যাচেও টেপ লাগিয়ে খেলতে নামবেন। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তুলে নেয় ১৫৫ রানের দাপুটে জয়। দ্বিতীয় ম্যাচ জিতলেই তাই সিরিজ মুঠোয় ভরবে তামিম ইকবালের দল।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। এই ম্যাচে বাংলাদেশের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তবে এই ম্যাচে জিম্বাবুয়ের একাদশে আসতে পারে পরিবর্তন। এই ম্যাচের মাধ্যমে দীর্ঘদিন পর মাঠে নামা হতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

জিম্বাবুয়ে : ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিওন মায়ার্স, রেগিস চাকাভা, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও রিচার্ড এনগারাভা।

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »